জাহিদুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী): রাজশাহীর দুর্গাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৮অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিনি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কঠোর নিরাপত্তার বার্তা দেওয়া হয় এবং দুর্গাপুরের মোট ২৩টি পূজামণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়।
প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ও শৃ্ঙ্খলা রক্ষায় ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ।প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক ২ জন করে গ্রাম পুলিশ মোতায়েন।প্রতিটি মন্দির প্রাঙ্গণ মাদক মুক্ত রাখতে কঠোর সতর্কতামূলক বার্তা প্রদান এবং সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারজিনা খাতুন,উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অ.ন.ম.রাকিবুল ইউসুফ এবং দুর্গাপুর মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম শামীম আহম্মেদ, শারদীয় দূর্গা পূজার উদযাপন কমেটির সভাপতি নিরঞ্জন দীনেশ ও সাধারণ সম্পাদক নিরঞ্জন এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু,দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম আকবর আলী বাবলু,উপজেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল,পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু,সদস্য সচিব রেজাউল করিম স্বপন,পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সবাইকে তাদের সঠিক দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com