সিনিয়র রিপোর্টার: সিলেটে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট কর্তৃক আয়োজিত “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” অদ্য ০৭/১০/২০২৬ খ্রি. সকাল ০৯:০০ ঘটিকায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়াম, মেন্দীবাগ,
এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মোঃ আফজাল হোসেন।
দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রাইম বিভাগ ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কমিউনিটি পুলিশ কাবাডি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে কোতোয়ালি মডেল থানা কমিউনিটি পুলিশ কাবাডি টিম ও মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশ কাবাডি টিম মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশ কাবাডি টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরবর্তীতে একই স্থানে আয়োজিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ কমিশনার মহোদয় বিজয়ী দল ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন।
এ সময় পুলিশ কমিশনার বলেন, ক্রীড়ার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং এর মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, অংশগ্রহণকারী খেলোয়াড়সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com