বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আলহামুদি।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানানো হয়, সাক্ষাৎকালে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও মতবিনিময় হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com