এইচএম সাইফুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘মাদকমুক্ত নান্দাইল গঠনে আমরা তৎপর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) বাদ আসর নামাজের পর নান্দাইল প্রেসকাবসংলগ্ন নান্দাইল চৌরাস্তা গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করে। একইভাবে বাল্যবিবাহের কারণে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নান্দাইল প্রেসকাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, নান্দাইল প্রেসকাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা সাব্বির হোসেন ভূঁইয়াসহ অন্যরা।
এসময় এনামুল হক বাবুল তাঁর বক্তব্যে বলেন, “নান্দাইলকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কোনো পরিবারে বাল্যবিবাহের উদ্যোগ নেওয়া হলে তাৎণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে।”
তিনি আরও বলেন, তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার ও শিাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মাদক থেকে দূরে রাখা সম্ভব।
মানববন্ধনে বক্তারা নান্দাইলকে মাদক ও বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক ও মানবাধিকার সংগঠন এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com