মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) ছোট যমুনা তিলাই নদীর উপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার ৮শত ৮৪ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি প্রকল্প পরিচালকের পরিদর্শন।
ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়নে এলজিইডি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। তার মধ্যে উপজেলার শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) ছোট যমুনা তিলাই নদীর উপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ইউনুস আলী বিশ^াস ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন গত ২১ শে সেপ্টেম্বর সরে জমিনে ব্রীজে গিয়ে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীকে নির্মিত নতুন ব্রীজের বিভিন্ন স্থান পরিদর্শন করান। ব্রীজ নির্মাণের কাজ সুষ্ঠ ও সুন্দর হওয়ায় দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও ফুলবাড়ী উপজেলা প্রকৌশলীর প্রশংসা করেন। পুরো নির্মাণ কাজের তদারক করেন দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী।
উল্লেখ্য যে, ১৯-০৮-২০২১ ইং তারিখে মের্সাস রফিক এন্টার প্রাইজ ঢাকা, এই কাজটি পেয়ে থাকেন। ব্রীজটির দূরত্ব ৫০ মিটার । ১৪-০৫-২০২৬ ইং তারিখে ব্রীজটির নির্মাণ কাজ ঠিকাদার শেষ করেন। ব্রীজটি নির্মাণ হওয়ার পর শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) হতে খিয়ারপাড়া পর্যন্ত এই এলাকার মানুষ দীর্ঘদিনের যাতাযাতের পথ সুগম হলো। পশ্চিমদিকে বন বিভাগের বিশাল বাগান থাকায় এই এলাকায় পিকনিক স্পট গড়ে উঠতে পারে। এখন ব্রীজটি নির্মাণ হওয়ায় শিবনগর ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের ভোগান্তির সমাপ্তি ঘটে।
এ দিকে ফুলবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা পরিশোধের ৪ তলা ভবন নির্মাণ করেন, ১ কোটি ৬৮ লক্ষ ৪৫ হাজার ৮ শত ৮০ টাকা ব্যয়ে। ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়নে রাস্তা নির্মাণ ও ২ টি ভূমি অফিস নির্মাণ কাজে ব্যয় হয় ৫৮৩ কোটি ৭ লক্ষ ৮৯ হাজার ৪শত ৪৭ টাকা। কাজগুলি টিকসই ও দীর্ঘমেয়াদি যাতে হয় সে দিকে লক্ষ রেখে অফিসের অন্যান্য সহকারী প্রকৌশলীরা দায়িত্ব নিয়ে ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নিচ্ছেন। এতে সরকারের ভবিষ্যতে কাজগুলিতে ব্যয় কমবে। ফুলবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম গত ২০-০৩-২০২৪ ইং তারিখে যোগদান করার পর তিনি ফুলবাড়ী উপজেলার উন্নয়ন কাজগুলিতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com