রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টারঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,
এছাড়াও ঢাকা জেলার অধীনস্থ সংসদীয় আসনসমূহের সম্মানিত সংসদ সদস্য জনাব মোঃ সালাউদ্দিন বাবু এমপি, অ্যাডভোকেট নিপুণ রায় এমপি, ও ঢাকা মহানগর এলাকার এমপি মহোদয়গন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জনাব শামীমা পারভীন, অধিনায়ক, লে.কর্ণেল তৈমুর হাসান খান, অধিনায়ক ঢাকা ব্যাটালিয়ান (৫ বিজিবি), কমান্ডিং অফিসার, এস আর বি, মেজর লাবিদ, জনাব জাবের মোঃ সোয়াইব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা, জনাব মাহবুবুল আলম, অতিরিক্ত পরিচালক, এন এস আই, জনাব সাদেক মাহমুদ পাবেল, সাধারণ সম্পাদক, ঢাকা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে আনন্দময় ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, ঢাকা বদ্ধপরিকর।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com