নিজস্ব সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে পাখি ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মামুন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া এলাকায় ভৈরবা-গাড়াপোতা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুল্লাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে পাখি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এসময় ভ্যানে থাকা আরও দুইজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রত উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। নিহত মামুনের বাড়ি ওই এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ভৈরবা পুলিশ ফাঁড়ির এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ করেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com