হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে গরীব চক্ষু রোগীদের জন্য সম্পুর্ন বিনামুল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে বোয়ালদাড় ইউনিয়নের কন্দর্পপুর ডি এস দাখিল মাদ্রাসা মাঠে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের একটি মেডিকেল টিম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ২শতাধিক নারী ও পুরুষ রোগীকে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান করে।
সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই চক্ষু শিবির। এসময় চোখের বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের চোখ পরীক্ষা নিরীক্ষা করে বিনামুল্যে তাদের ওষুধ ও চশমা প্রদান করা হয়। সেই সাথে চোখে ছানিপড়া রোগীদের চিহ্নিত করা হয়। তাদের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে নিয়ে সম্পুর্ন বিনামুল্যে চোখের অপারেশন করে বাড়ি পৌছে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com