পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান দুলু ওরফে ‘কম্বল দুলু’কে গ্রেপ্তার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাজেদুর রহমান দুলু উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা এবং মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাজেদুর রহমান দুলুর বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com