পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার তাল গাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বেঙ্গলিয়ার বাজার সড়কের পাশে তাল ও নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।
এ সময় ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কিশোরগাড়ী ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান জিন্নাহ,সাধারণ সম্পাদক ডা. মাসুদ রানা নুহু, সহসাধারণ সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ মাওলানা মাকছুদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com