নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইজ্জত আলী (৫৫) নামে সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বকেরগাছি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইজ্জত আলী উপজেলার রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইজ্জত আলীকে গ্রেপ্তার করে। তিনি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নম্বর-৪১ এবং কালীগঞ্জ জিআর-১২৯/২৬ হিসেবে মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ইজ্জত আলী এজাহারভুক্ত আসামি। মামলার তদন্ত ও তথ্য-উপাত্তের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রেপ্তারের পর ইজ্জত আলীকে আইনানুগ প্রক্রিয়া শেষে ঝিনাইদহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com