ভোলা প্রতিনিধি : দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিনের দক্ষিণ বাসস্ট্যান্ডে যাত্রা শুরু করেছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম 'এ রহমান ইলেকট্রনিক্স'। সদ্য চালু হওয়া এই শোরুমটি পাওয়া যাবে দেশের নাম্বার ওয়ান উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন ফ্যান, রাইস কুকার, ব্রেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) বিকালে বোরহানউদ্দিনের দক্ষিণ বাসস্ট্যান্ডের মিয়া বাড়ী রাস্তার মাথায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, এ রহমান ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী মিঠু হান্নান, বিজনেস এক্সপানশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের আহমেদ আসিফুর রহমান।
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম বলেন, নতুন এই শোরুম চালুর মাধ্যমে দ্বীপ জেলার মানুষদের কাছে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের আন্তর্জাতিকমানের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির পরিবেশবান্ধব হাই-টেক পণ্য ও সেবা এখন আরো সহজলভ্য হয়ে উঠবে। এই শোরুমে ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় ক্রেতারা পাবেন আধুনিক এবং উন্নত মানের অভিজ্ঞতা।
শোরুমের স্বত্ত্বাধিকারী মিঠু হান্নান বলেন, দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে ওয়ালটন এখন শীর্ষ ব্র্যান্ড। এটা বাংলাদেশীদের জন্য অত্যন্ত গর্বের। ওয়ালটনের মতো দেশের টেক জায়ান্ট ও বিশ্বস্ত ব্র্যান্ডের ব্যবসায় যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই শোরুমে এই অঞ্চলের মানুষেরা এখন আরো সহজে ও সাশ্রয়ী মূল্যে দেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের পণ্য কিনতে পারবেন।
অনুষ্ঠানে আমিন খান বলেন, ওয়ালটন এখন দেশের গর্বের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মিটিয়ে 'মেড ইন বাংলাদেশ' ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য এখন ৫০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। ক্রেতারা দেশে তৈরি পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন আজ এত বড় শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com