রাজধানীর খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়।
ওই আদেশে আরও জানানো হয়, খিলগাঁও থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগে বদলি করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com