সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা-খুলনা মহাড়কের বগুড়া ব্রীজ এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে এসআরবি-৬। আজ সোমবার ( ২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় এসআরবি-৬ এ তথ্য নিশ্চিত করেন।
এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা- খুলনা মহাসড়কের বগুড়া ব্রীজ এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে একটি সিলভার রংয়ের প্রাইভেট কার এ তল্লাসি করে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যাবসায়ী ও চালককে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোংলার দিগরাজ এলাকার ব্যাবসায়ী মোঃ হাসান হাওলাদার এর ছেলে মোঃ রিয়াজ হাওলাদার (২৫) ও গাড়ী চালক উত্তর মালগাজী এলাকার মোঃ কামাল কাজীর ছেলে মোঃ রহমত কাজী।
একটি প্রাইভেটকার ও ২০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
জব্দকৃত আলামত ও আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com