রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, 'সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে তারা কাজ করছে।'
চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে বলেও জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, 'বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। কোনো যাত্রী ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠনের কেউ বাসটিতে আগুন দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।'
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com