জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী): রাজশাহীর দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর উপলক্ষে একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মাদ হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।
প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হয়। সফরের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
কর্মসূচির শেষ অংশে বিভাগীয় কমিশনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
উক্ত অনুষ্ঠান ও কর্মসূচিগুলোতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ রুহুল আমিন, দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ,দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সাহাবুল হক, পৌরসভার কার্য সহকারী রতন কুমার ঘোষ, এবং দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com