দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে একতা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের কুমোরপুর গ্রামে দি লেপ্রসি মিশন ইন্টারন্যশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বীরগঞ্জ একতা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভায় নাজমা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, দি লেপ্রসি মিশন ইন্টারন্যশনাল বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার প্রদীপ কুমার, সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম মিলন প্রমুখ।
২০২৩ সালে প্রতিষ্ঠিত বীরগঞ্জ একতা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যরা তাদের সংগঠনের আয় ব্যয় ও প্রতিবন্ধী, কুষ্ঠ রুগীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় অতিথি বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল সহ অতিথি বৃন্দরা একটি প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com