শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধারদীয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের বাসিন্দা মাওলানা বাছির হোসেনের পুত্র নেদারল্যান্ডস প্রবাসী মো. রেদাজ হোসেনের ডুপ্লেক্স বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ডুপ্লেক্সে বিল্ডিংয়ের গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, ফ্যান ও ফ্রিজে থাকা মাছ-মাংস নিয়ে যায় চোর চক্র।
প্রবাসীর বোন জামাই মো. বাহাউদ্দিন বলেন, গত সোমবার সকালে কেয়ারটেকার বিলকিস ও জোসনাকে বাড়ি রেখে তার শ্বশুর-শ্বাশুরী চিকিৎসার জন্য ঢাকায় যান। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কেয়ারটেকার বিলকিস তার স্বামীর অসুস্থতার কথা বলে বলে জোসনাকে নিয়ে চলে যায়। বুধবার সকাল ৬টার দিকে আমার শ্বশুর-শ্বাশুরী বাড়িতে এসে গেইটের তালা ভাঙ্গা দেখতে পান। পরে বিভিন্ন কক্ষে আলমারিসহ ঘরে থাকা অন্যান্য আসবাবপত্র খুলা ও এলোমেলো দেখতে পান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় প্রবাসীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com