সিনিয়র রিপোর্টার:সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম ও সার্বিক সেবার মান পরিদর্শন করেছেন নবযোগদানকারী সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি ৫০ শয্যাবিশিষ্ট দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগী ও সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
তিনি চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, মেডিকেল অফিসার ডা. প্রশান্ত সাগর দাস, ডা. মনি রানী দাসসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com