সোশ্যাল মার্কেটিং কো¤পানী (এসএমসি) কর্তৃক আয়োজিত দেশব্যাপী দুইদিনের “গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন” কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ১৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে। এই ক্যাম্পেইন উপলক্ষে মাধবপাশা ইউনিয়নের শিকদার বাড়ির প্রাঙ্গনে গর্ভবতী মায়েদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি ইএল-এর চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ; এসএমসি এবং এসএমসি ইএল-এর পরিচালনা পর্ষদের পরিচালক জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং ডাঃ জহির উদ্দিন আহমেদ; এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তছলিম উদ্দিন খান; এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসির । এ
সএমসি’র প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয় সহ মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিগণ এসময় মা সমাবেশে আগত গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে ১৫টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এসএমসি'র মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট 'ফুলকেয়ার' বিতরণ করেন । এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এসএমসি’র প্রায় বাইশ হাজার ব্লু-স্টার, গ্রীন স্টার এবং গোল্ড স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং নেটওয়ার্ক বহির্ভূত সেবাদানকারীগণ গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, পুষ্টির প্রয়োজনীয়তা এবং নিয়মিত প্রসবপূর্ব সেবা গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদানের পাশাপাশি 'ফুলকেয়ার' বিতরণ করেন ।
এছাড়াও ১৬১টি উপজেলায় এসএমসি’র কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচির মাধ্যমে গর্ভকালীন সেবা ও নিয়মিত সেবা গ্রহণের জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব ফারুক আহমেদ বলেন, একটি সুস্থ প্রজন্ম গড়ে ওঠার ভিত্তি তৈরি হয় একজন সুস্থ মায়ের মাধ্যমে। তাই মাতৃস্বাস্থ্য ও শিশু পুষ্টিতে বিনিয়োগ শুধু একজন মায়ের সুস্থতা নিশ্চিত করে না, বরং আগামী দিনের একটি সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য হলো গর্ভবতী মায়েদেরকে প্রসবপূর্ব সেবার আওতায় নিয়ে আসা এবং সঠিক পুষ্টি স¤পর্কে সচেতন করা। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই প্রতিটি গর্ভবতী মা প্রয়োজনীয় পরিচর্যা ও পুষ্টির সুযোগ পান।
ডাঃ জহির উদ্দিন আহমেদ বলেন ”মাতৃপুষ্টির ঘাটতি মোকাবেলায় আমাদের সচেতনতা সৃষ্টির পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য মানসম্মত পুষ্টি নিশ্চিত করা এবং তা সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে হবে।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com