শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা গ্রামে একটি খামার ঘরে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার দিবাগত রাত ১টার দিকে ওই এলাকার হারুন রশিদের ছেলে সোহেল শেখের মালিকানা খামার ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, এঘটনায় টিন ও কাঠের তৈরি দুতলা বিশিষ্ট খামার ঘরসহ ভিতরে থাকা অসংখ্য খড় পুড়ে যায়।
এলাকাবাসী জানায়, গভীর রাতে দক্ষিণ পাইকশার সোহেল শেখের খামার ঘরে অগ্নিকান্ডের খবর শোনতে পান তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, গত রবিবার সকাল ১০টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের রুসদী গ্রামে সৌদিআরব প্রবাসী আনিছ সরদারের বসতঘরে গ্যাসের চুলা থেকে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১টি টিনের ঘরসহ আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রবাসী আনিছের পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আঃ ছবুর তালুকদার জানান, দক্ষিণ পাইকশা গ্রামে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে খামার ঘরে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com