৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানেই হামলা ও হেনস্তার শিকার হন তিনি। ওই ঘটনার কয়েক দিন পর আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফিরে বাঁধন জানান, জুলাই যোদ্ধারা নয় বরং এই হামলার মধ্য দিয়ে হামলাকারীরাই অনিরাপদ হয়ে যাচ্ছে।
গত মঙ্গলবার ইতালির মেস্ত্রে শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী কর্মী পরিচয় দিয়ে কয়েকজন বাঙালী অভিনেত্রী বাঁধনকে শারীরিকভাবে হেনস্তা করে।
জুলাই জঙ্গি আখ্যা দিয়ে বার বার আঘাত করতে থাকে এই অভিনেত্রীকে। ওই ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে হয় আলোচনা। বাঁধনের ওপর হামলাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ ঘটনার পর আজ সকালে দেশে ফিরেছেন বাঁধন। দেশে ফিরেই তিনি জানান, জুলাই যোদ্ধারা নয় বরং এই হামলার মধ্য দিয়ে হামলাকারীরাই অনিরাপদ হয়ে যাচ্ছে।
বাঁধন বলেন, এ ঘটনায় বিদেশের মাটিতে বাংলাদেশের নাম ক্ষুণ্ন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, দলকানা না হয়ে পরিবারের কথা ভাবুন। কারণ কষ্ট করে আপনারা পরিবারের জন্যই কাজ করছেন।বাংলাদেশ সংবাদ
এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেন বলে জানান তিনি। পাশাপাশি দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইতালি সরকারের সহযোগিতার কথাও জানান এই অভিনেত্রী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com