সারাদেশে হাম উপসর্গ নিয়ে গত একদিনে আরও তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, গত একদিনে নতুন করে ১ হাজার ১১১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হাম ও উপসর্গে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯১২ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com