হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচা রফিকুল ইসলাম (৫০) কে লাঠি দিয়ে আঘাত করে ভাতিজারা। পরে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন।
নিহত রফিকুল ইসলাম খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত অফিল উদ্দিনের ছেলে। ঘটনার সাথে জড়িত দুই ভাতিজা পলাতক রয়েছে।
নিহতের ছেলে বলেন, সকালে বাড়িতে আমার দাদি ও ফুফুরা সহ বসে গল্প করছিল বাবা এমন সময় চাচাতো ভাই তামজিদুল ও জাকিরুল বাড়িতে প্রবেশ করে জমিজমা সংক্রান্তে বাবার সাথে তর্ক বির্তক করে এক পর্যায়ে তারা বাবাকে মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন বলেন, জমিজমা সংক্রান্তে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com