ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম। সর্বাধিক ওয়ারেন্ট তামিলসহ দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এএসআই শাহ্ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় আগস্ট মাসের ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাকে ‘শ্রেষ্ঠ এএসআই’ ও ‘শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’—দুই ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার পেয়ে এএসআই শাহ্ আলম বলেন, কাজের স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ বাড়ায়। এ অর্জন ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ও দিকনির্দেশনার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com