ইসমাইল হোসেন, পোরশা: নওগাঁর পোরশায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে সাতটি দোকানে অভিযান চালিয়ে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস ও উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদের যৌথ নেতৃত্বে উপজেলার গাঙ্গুরিয়া ও বেজোড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানগুলোর মূল্যতালিকা ও বিক্রয় কার্যক্রম যাচাই করা হয়।
গাঙ্গুরিয়া বাজারে মো. লোকমান হোসেন, আনিসুর রহমান, বাবুল আক্তার ও নূর ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মজিদসহ সাত ব্যবসায়ীর কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক বিক্রির নির্দেশ দেওয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com