ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদেরকে আজ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৭ জন, মোহাম্মদপুর থানায় ১২ জন, আদাবর থানায় ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ১৩ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com