স্টাফ রিপোর্টার: আজ ১ সেপ্টেম্বর কবি প্রদীপ দত্তের জন্মদিন। নিজস্ব স্বতন্ত্র লেখনী ও নৈসর্গিক ভাবনার মাধ্যমে বাংলা কবিতায় আলাদা একটি ধারা তৈরি করেছেন এই নিভৃতচারী কবি।
প্রদীপ দত্ত তার একান্ত নিজস্ব ধারায় প্রকৃতি, জীবন ও মানুষের অনুভূতিকে উপজীব্য করে লিখেছেন একের পর এক কবিতা। তার কবিতায় নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি জীবনের নানা অনুভূতি ও দর্শনের প্রতিফলন দেখা যায়।
কবির প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দ্বিখণ্ডিত রাত’, ‘গুটিপোকার স্বপ্ন’, ‘সব তারা চুরি হয়ে গেছে’ এবং ‘জোছনা রাতের খোয়াব’। এসব কাব্যগ্রন্থে তার নিজস্ব কাব্যভাষা ও চিন্তার স্বাতন্ত্র্য ফুটে উঠেছে।
প্রচারবিমুখ ও নিভৃতচারী এই কবি নীরবে সাহিত্যচর্চা করে গেছেন। খ্যাতি কিংবা প্রচারের পেছনে না ছুটে নিজের সৃষ্টিশীল জগতে তিনি লিখে চলেছেন একের পর এক কাব্যগ্রন্থ। তার এই নিরলস সাহিত্যসাধনা বাংলা কবিতার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।
জন্মদিনে কবি প্রদীপ দত্তের দীর্ঘ সাহিত্যজীবন ও সুস্থতা কামনা করেছেন তার পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সাহিত্যপ্রেমীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com