রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টারঃ ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুলতানা আহমেদ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।
এছাড়া উপজেলার চলমান বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com