আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুকৃবি'র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার মো. রেজাউল ইসলাম। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারি দপ্তরের উপাচার্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা, এসিআই মোটরস, লাল তীর ও বায়ার ক্রপ সায়েন্সের প্রতিনিধিরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়। ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com