ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে হাইকমিশনার ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে তার দিকনির্দেশনা চেয়েছেন। বিশেষ করে দুই দেশের বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে ‘গঠনমূলক ও জনগণকেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিকশিত করতে কী করা উচিত, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ চেয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ভারতের পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন দীনেশ ত্রিবেদী। তাদের মধ্যে আলোচনা চলে প্রায় এক ঘণ্টা।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় ‘সহায়ক পরিবেশ’ (ইনেবলিং এনভায়রনমেন্ট) তৈরির বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com