শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ২ নারীসহ ৫ আসামী গ্রেফতার হয়েছে। জানা গেছে, গত শনিবার বরিশালের মুলাদী এলাকা থেকে সাফায়েত (২৩) নামে এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার হয়েছে। সে মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামের আলী আজম সিকদারের ছেলে।
এছাড়া শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী পূর্ব বেজগাঁও গ্রামের শেখ হযরত আলীর মেয়ে মনোয়ারা বেগম (৪২), শ্রীনগর সদর এলাকার আরধীপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী লিপি বেগম (৩৮), পশ্চিম দেউলভোগ এলাকার মরহুম ইউনুছ বেপারীর ছেলে শরিফ বেপারীকে (৩৫) গ্রেফতার করা হয়। এদিন লৌহজং উপজেলার গাওদীয়া গ্রামের তাজুল বেপারীর ছেলে মামলার আসামী মো. ইমরানকে (১৯) পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৫ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com