শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মাদককে না বলি, সুস্থ্য সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে মাদকবিরোধী ও শিষ্টাচার উন্নয়নে আলোচনা সভা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব-মুন্সীয়া মাঠে তরুণ সমাজের আয়োজনে মাদকবিরুধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাদকবিরোধী র্যালি বের করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ব্যবসায়ী শরীফুল ইসলাম শিমুলের সঞ্চালনায় উক্ত মাদকবিরোধী কর্মসূচিতে বক্তব্য রাখেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, ব্যবসায়ী শাহিন শেখ, নজরুল ইসলাম শেখ, হাবিবুল্লাহ মৃধা, শাহাবুদ্দিন, আমিনুল ইসলাম, আতিকুর রহমান উকিল, হারুন শেখ, জাহাঙ্গীর আলম, এমারত হোসেন মৃধা।
এসময় আরো উপস্হিত ছিলেন পূর্ব-মুন্সীয়া জামে মসজিদের খতিব মুফতি শরিফ সানাউল্লাহ, স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন, ব্যবসায়ী মিজানুর রহমান, সেলিম হোসেন বাবু, আফজাল হোসেন, মো. মাইনুদ্দিন, নজরুল ইসলাম খান, চঞ্চল হোসেন, আমান উল্লাহ, মো. মাসুম বেপারী, শাহিন শাকিদার, হাজী আব্দুল কাদির, ওমর ফারুক বাবুসহ অত্র এলাকার প্রায় ৫ শতাধিক মানুষ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com