সিনিয়র সাংবাদিক: সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে ০৬/০৮/২০২৬ খ্রি., বেলা ১১.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা এর সভাপতিত্বে আগস্ট/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত জুলাই/২০২৬ খ্রি. মাসের অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করা হয়। উপস্থাপিত প্রতিবেদনে মাসিক অপরাধের পরিসংখ্যান, সাজা পরোয়ানা ও ক্রোকি পরোয়ানা নিষ্পত্তির অগ্রগতি, তদন্তাধীন ও বিচারাধীন মামলার সর্বশেষ অবস্থা, অপমৃত্যু মামলার বিবরণ, মাদকদ্রব্য নিস্পত্তি সংক্রান্ত তথ্য, তদন্তাধীন সিআর মামলার অগ্রগতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
এ সময় পুলিশ কমিশনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে গ্রেফতারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি, তদন্তাধীন মামলাসমূহের কার্যকর ও সময়োপযোগী তদন্ত নিশ্চিতকরণ, অপরাধ দমনে পেশাদারিত্ব বজায় রাখা এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা;পুলিশ সুপার, পিবিআই সিলেট মুহাম্মদ খালেদ উজ জামান; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে পিওএম) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি; এহতেশামুল হক, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, র্যাব-৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট, পরিবেশ অধিদপ্তর সিলেট-এর প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com