মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট ২০২৬) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা জানতে পারেন, বদলগাছী উপজেলার দোনাইল এলাকায় রুমা (২৫),স্বামী মিল্টনের বাড়ির সামনে তার বাবা ও অপর এক ব্যক্তি মাদক কেনাবেচায় জড়িত রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনার সময় রুমা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় ইসরাইল (৫৩), পিতা ইনছের আলী, গ্রাম উত্তর পাইকপাড়া, হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।
এ সময় ইসরাইলের সহযোগী হিসেবে অভিযুক্ত সুব্রত মালী (৪০), পিতা প্রদীপ মালী, গ্রাম হরেকৃষ্ণপুর গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক রুমাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com