তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: "জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার শামীম এর নেতৃত্বে সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল বিজয় র্যালি সরিষাবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে র্যালিটি সরিষাবাড়ী পৌরসভার সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রবল বর্ষণ উপেক্ষা করেও ছাত্র-জনতার ব্যাপক উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে এবং জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করে দেশ গঠনের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com