খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর খানজাহান আলী থানার গিলাতলা এলাকায় মিতা (১৬) নামে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের গফ্ফার ফুড মোড় এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিতার মরদেহ দেখতে পায় তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা ধরনের আলোচনা ও সন্দেহের সৃষ্টি হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মাজহার এবং শ্বশুর সাইফুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার বুধবার সন্ধ্যায় তরঙ্গ নিউজকে জানান, ঘটনাটি তদন্তাধীন । মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, সময় স্বল্পতার কারণে বুধবার আটক দুজনকে আদালতে পাঠানো সম্ভব হয়নি। আগামীকাল বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com