সুমন,স্টাফ রিপোর্টারঃ উপকূলীয় লবনাক্ত এলাকা মোংলায় সুপেয় পানি সংকট নিরসনের লক্ষ্যে স্কুলসহ হাজারো পরিবারের জন্য RO প্ল্যান্ট স্থাপন করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার(০৪জুলাই) দুপুরে মোংলার জয়মনিরগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি আধুনিক RO প্ল্যান্ট স্থাপন করা হয়।
আরো প্লান্টের উদ্বোধন করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল কমান্ডার মেসবাউল ইসলাম বলেন, উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে RO প্লান্টটি স্থাপনের ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ স্থানীয় সাধারণ জনগণ নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা ভোগ করতে পারবেন।
এর মাধ্যমে বিদ্যালয় ও জয়মনির ঘোল এলাকার জনসাধারণের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস, স্টেশন কর্মকর্তা হামিদুর রহমান, জয় মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com