আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর আইইএম বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মোঃ তাসরীব আহমেদ মাহিন (রোল নং: ২০১১০১৫), পিতা: মোঃ মোখলেছুর রহমান, মাতা: তাসরিন আক্তার, ফজলুল হক হলের আবাসিক ছাত্র, গত ০২ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যায় কুয়েট ক্যাম্পাসের ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
সহপাঠীরা দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সহপাঠী এবং স্বজনরা তাকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল নম্বর: ০১৮১০-৫১৯২৩৯। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক নিম্নোক্ত নম্বরগুলোর যেকোনো একটিতে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ
পরিচালক (ছাত্র কল্যাণ), কুয়েট (প্রফেসর ড. মোঃ হাসান আলী): ০১৬৪৩-৭৬৩৩২৫
নিখোঁজ শিক্ষার্থীর পিতা (মোঃ মোখলেছুর রহমান): ০১৭১২-২৭৬৬৯৮
আপনার দেওয়া সামান্য তথ্য একজন শিক্ষার্থীকে তার পরিবার ও স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com