জুলাই রেমিট্যান্স ২০২৬-এ বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৬ কোটি মার্কিন ডলার, যার বাংলাদেশি মুদ্রায় পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
গত জুন মাসেও দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স।
২০২৫-২৬ অর্থবছরে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধ, প্রবাসীদের নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বেড়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com