রাজধানীর তুরাগ থানাধীন তারারটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম: মো. হৃদয় (৩১)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় আনুমানিক ৬:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন তারারটেক এলাকায় অভিযান পরিচালনা করে মো. হৃদয়কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. হৃদয় দীর্ঘদিন ধরে তুরাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com