রাজধানীর কারওয়ান বাজারে সড়কের মাঝখানে গর্তের সৃষ্টি হওয়ার বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
আজ ডিএনসিসি প্রশাসক কাওরান বাজারের বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করতে এসে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবদুল হাই ।
ডিএনসিসি প্রশাসক বলেন ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছে। ডিএনসিসির আওতাধীন সকল এলাকায় সড়ক, ফুটপাত, ড্রেন ও জনপরিসর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
একই সঙ্গে নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে ড্রেনের মুখে জমে থাকা আবর্জনা ও প্রতিবন্ধকতা অপসারণের কাজও ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে, যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন নিশ্চিত করা যায় এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com