আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে জামালপুর পৌর শহরের ফেরীঘাট বাসস্ট্যান্ড থেকে বানিয়াবাজারগামী সড়কের উত্তর পাশে সেলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার রংগের কান্দা গ্রামের মো. আহাদ আলী (১৯), পিতা মো. রুহুদ ও মাতা মোছা. শান্তারা এবং একই গ্রামের মো. সুকন মিয়া (৩৫), পিতা মো. মজর উদ্দিন ও মাতা মোছা. শুক্কুরী নেছা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. এহসানুল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com