সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল ও হাইড্রলিক্স বিভাগ, বোর্ড ও জনসংযোগ বিভাগ এবং মেডিকেল বিভাগের নিরীক্ষা আপত্তি নিয়ে বিস্তারিত এ আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট বিভাগের নিরীক্ষা আপত্তিগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয় এবং দ্রুত ও কার্যকরভাবে সেগুলোর নিষ্পত্তির লক্ষ্যে করণীয় বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা নিরীক্ষা আপত্তিগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com