রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথোৎসব ধামরাইয়ের চারশত বছরের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব ও ঐতিহ্যবাহী রথমেলা।লাখো পূর্ণার্থী ভক্তবৃন্দের উপস্থিতিতে ১৬ই জুলাই রোজ বৃহস্পতিবার শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক ৩৫৫তম রথযাত্রা উৎসব রথটান ও মাসব্যাপী রথমেলা -২০২৬ শুরু হয়েছে।
এ'রথ উৎসব হিন্দু ধর্মীয় ভাবধারায় প্রায় ৪০০ শত বৎসর পূর্ব হতে শুরু হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির কারনে এই উৎসব ব্যাপক ভাবে সার্বজনীনতা লাভ করেছে। এবার রথ উৎসব ও মেলার উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নুরুল ইসলাম মনি এমপি,মানণীয় চিফ হুইপ,বাংলাদেশ জাতীয় সংসদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি, মানণীয় সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) সুলতানা আহমেদ এমপি,ঢাকা জেলা পরিষদের মানণীয় প্রশাসক মো: ইয়াসিন ফেরদৌস মুরাদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন,,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সামছুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক সহ অন্যান্য সেতৃবৃন্দ, মন্দির ও রথ কমিটির সহ-সভাপতি শ্রী নন্দ গোপাল সেন, সাংগঠনিক সম্পাদক সমীর বরন সরকার, অফিস সেক্রেটারি ও ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল ও কর্মকর্তা বৃন্দ ও লাখো পূর্ণার্থী ভক্তবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা ও রথ কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) শ্রী জীবন কানাই দাস।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত বনিক।
রথ উৎসব উপলক্ষে ১৬ জুলাই সকাল ১০ টায় কায়েতপাড়াস্থ রথ খোলায় ও রথের সামনে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা হবে। এ সময় ডাক ঢোল কাঁসর ঘন্টা ও মহিলাদের উলু ধ্বনিতে মাধব মন্দিরের বর্তমান প্রধান পুরোহিত উত্তম কুমার গাঙ্গুলী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন দুপুরে মাধব মন্দিরে ভোগ রাগের পর প্রসাদ বিতরণ করা হবে আগত হাজারো ভক্ত বৃন্দের মাঝে।
বিকেল ৪টায় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্যান্য বিগ্রহগুলি নিয়ে এসে সারাবছর যেখানে রথটি থাকে সেই রথ খোলায়,রথের উপর মূর্তিগুলি স্থাপন করা হবে। এর পর বিকেল সাড়ে ৪ টায় রথের শুভ উদ্বোধনী অনুষ্ঠান রথ খোলায় অস্থায়ী স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের আলোচানা সভা শেষে প্রধান অতিথি রথ উৎসবের পুরোহিত হাতে প্রতিকী রশি প্রদানের মাধ্যমে রথ টানার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মহান জাতীয় সংসদ সংসদ এর চিপ হুইপ মো : নুরুল ইসলাম মনি । এই রথটি মূর্তি সমেত লাখো ভক্ত নর-নারী পাটের রশি ধরে কায়েত পাড়ার রথ খোলা থেকে প্রধান সড়ক দিয়ে টেনে পৌর এলাকার গোপনগরে। এখানেই রথটি প্রতিবছরের ন্যায় ৯ দিন অবস্থান করবে।
মাধব ও অন্যান্য বিগ্রহগুলি রথ থেকে নামিয়ে নিয়ে ৯ দিন পূজারীদের দ্বারা পুজিত হবে কথিত মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে।৯ দিন পর আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উৎসব। পূর্বের ন্যায় মাধব ও অন্যান্য দেব-দেবী বিগ্রহ রথে চড়িয়ে ২৪জুলাই বিকেল ৬ টায় টেনে আনবে পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়াস্থ রথখোলায়। এখান থেকে মূর্তি গুলি চলে যাবে পুরোনো মাধবের নিজ আলয় মন্দিরে। রথ খোলায় রথটি সারা বছর থাকে বলে এই স্থানটির নামকরণ হয়েছে রথ খোলা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com