নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশব্যাপী "জুলাই শহিদ দিবস-২০২৬" পালনের অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালেদ মাহবুব রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ, ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, জুলাই যোদ্ধা মার্জিয়া মীম, জুলাই যোদ্ধা রুনা খানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com