ভোলা প্রতিনিধি : নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বিষয়ে ওসি বলেন, ‘মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে আজ ভোরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আপাতত থানা হেফাজতেই আছেন।’
এদিকে, মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার খবরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com