আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি'র লবণচরা থানা পুলিশ ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। ১৩ জুলাই সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মো. রুবেল হাওলাদার (৩১) এবং খুলনার রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের মো. সিমবাদ চৌধুরী (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, কেএমপি'র খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে স্কচ টেপে মোড়ানো ১১টি পোটলায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলার ওজন ছিল প্রায় ২ কেজি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভাণ্ডার (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে, আটক সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে এর আগে কেএমপির দৌলতপুর থানায় মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে একটি মামলা রয়েছে। এছাড়া রুবেল হাওলাদারের বিরুদ্ধে ২০১৩ সালে বটিয়াঘাটা থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com