আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসার) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
১৩ জুলাই সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে উল্লেখিত নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত উক্ত প্রজ্ঞাপনে বলা হয়, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬” এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী ৩ বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
উল্লেখ্য, মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com