আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনার চাঞ্চল্যকর ইজিবাইক চালক নিখোঁজ ও হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উন্মোচিত হলো। দীর্ঘ ৫ মাস পর ১৩ জুলাই সোমবার মোস্তফার মোড় এলাকায় অভিযুক্তের বাড়ির আঙিনা খুঁড়ে উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী চালকের কঙ্কালসার মরদেহ।
ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েক মাস আগে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন উক্ত চালক। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ মোস্তফার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে অভিযুক্তের বাড়ির আঙিনা খুঁড়ে মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে (স্বামী ও স্ত্রী) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
এই হত্যাকাণ্ডের কারণ এবং এর পেছনে আরও কারা জড়িত, তা জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com